This news has no attached video clip.

৫ ফেব্রুয়ারি থেকে উদয়পুরে শুরু হবে তৃতীয় গোমতি জেলা ভিত্তিক সরস মেলা

Tuesday, February 03, 2026
Total Views: 123

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, উদয়পুরঃ আগামী ৫ ফেব্রুয়ারি থেকে উদয়পুরে শুরু হবে তৃতীয় গোমতি জেলা ভিত্তিক সরস মেলা l চলবে নয় ফেব্রুয়ারী পর্যন্ত l TRLM-এর উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্ভোধন করবেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l আজ গোমতি জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় l উদয়পুর KBI গ্রাউন্ডে এই মেলায় স্বনির্ভর গোষ্ঠী (SHG) মহিলা সদস্যদের দ্বারা প্রস্তুতকৃত নানাবিধ পণা যেমন হস্তশিল্প খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয় ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের স্টল মেলার আকর্ষণ আরও বৃদ্ধি করবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যাবেলায় সাধারণ দর্শকদের জন্য থাকবে মনোরম ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলাকে আরও আনন্দঘন ও উপভোগ্য করে তুলবে। এই মেলার মাধ্যমে SHG সদস্যদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, আত্মনির্ভরতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। এর উদ্দেশ্য হলো স্থানীয় কারিগরদের উৎসাহিত করা এবং তাদের পণ্যকে বাজারে পৌঁছে দেওয়া। মেলার তিনদিন প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে l সরকারি কৃষি, মৎস, টি আর এল এম এর আশি টি স্টল থাকবে l এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, দুই অতিরিক্ত জেলা শাসক শোভাষ আচার্য ও সঞ্জিত দেব বর্মা, টি আর এল এম এর গোমতি জেলার জেলা আধিকারিক অভিনন্দন দেব প্রমুখ l













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.