This news has no attached video clip.

নিতাইনগরে শুরু হতে চলেছে ‘লংকাই কাপ–২০২৬’ ১১-এ-সাইড নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট

Tuesday, February 03, 2026
Total Views: 103

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, দামছড়া: উত্তর ত্রিপুরার দামছড়া ব্লকের অন্তর্গত নিতাইনগর গ্রামে আগামী দিনে শুরু হতে চলেছে এক আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতা— ‘লংকাই কাপ–২০২৬’ ১১-এ-সাইড নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট (সিজন–০১)। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করেছে নিতাইনগর ইয়ুথ ক্লাব ও ইয়াংস্টার ক্লাব।টুর্নামেন্টের ভেন্যু নির্ধারিত হয়েছে নিতাইনগর, দামছড়া, উত্তর ত্রিপুরা। এই প্রতিযোগিতায় মোট ১৫ ওভারের ম্যাচ খেলা হবে এবং আইসিসির সর্বশেষ নিয়ম মেনেই খেলা পরিচালিত হবে (রিভিউ সিস্টেম ব্যতীত)। প্রথম ৪ ওভার বাধ্যতামূলক পাওয়ারপ্লে হিসেবে নির্ধারিত রয়েছে।আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ₹২৫,০০০ নগদ অর্থ ও ট্রফি, এবং রানার্স-আপ দল পাবে ₹১০,০০০ নগদ অর্থ ও ট্রফি। পাশাপাশি ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ম্যাচ, এবং ফাইনাল ম্যাচে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, বিগ সিক্সার ও সেরা ফিল্ডারকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে।খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। ভিকি টেনিস বল ব্যবহৃত হবে, এক বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করতে পারবেন, লেগ বাই ও এলবিডব্লিউ বাতিল থাকবে এবং লাল রঙের পোশাক পরা নিষিদ্ধ। প্রত্যেক খেলোয়াড়ের জন্য জুতো ও লং প্যান্ট বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি দলে (১১+১) খেলোয়াড় রাখতে হবে।এই টুর্নামেন্টে উত্তর ত্রিপুরা, উনকোটি জেলা ও আসামের করিমগঞ্জ জেলার খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি রয়েছে।দলপ্রতি এন্ট্রি ফি ₹১৬০০ (বলসহ) নির্ধারিত হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২৬।রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে—আলতাফ হুসেন (৭০০৫৩৬৯৬৫৯), আব্দুল মুনাফ (৮৭৮৭৭০১৩৩৯), মালিন্দ্র রিয়াং (৯৩৬৬৬৪৬১০৭) ও অমিত কুমার রুপিনী (৮৭৮৭৩৭৫১১২)।আয়োজক দের আশা, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজ ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত হবে এবং নিতাই নগরে এক স্বাস্থ্যকর ক্রীড়া পরিবেশ গড়ে উঠবে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.