This news has no attached video clip.

উত্তর জেলার তারকপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

Wednesday, February 04, 2026
Total Views: 103

রাজকুমার দাস,চুরাইবাড়ি ৪ জানুয়ারি : আবারও এক দুঃসাহসিক চুরি কাণ্ডের সাক্ষী হলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকা। কদমতলা থানাধীন তারকপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব থেকে বিপুল পরিমাণ শিক্ষাসামগ্রী চুরি যাওয়ার ঘটনা সামনে এসেছে। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ সুজিত গোস্বামী জানান, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ আইসিটি ল্যাবের টেকনিশিয়ান ভানু নমঃ ল্যাবরুম খুলতে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি টিচার-ইন-চার্জকে জানালে শিক্ষক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিদর্শনে দেখা যায়, গত রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে ল্যাবরুমে প্রবেশ করে তিনটি কম্পিউটারের ডেস্কটপ,তিনটি প্রিন্টার,পাঁচটি ডিল মেশিন,একটি টেলিস্কোপ,একটি মোবাইল টেব সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চুরের দল । এই ঘটনার খবর কদমতলা থানায় ও কদমতলা আইএস অফিসে জানানো হয়। পরে আইএস অফিস থেকে আইএস সুধাংশু শেখর পাল এবং কদমতলা থানা থেকে এএসআই জগদানন্দ গোস্বামী-র নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ সুজিত গোস্বামীর কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে কদমতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় বিদ্যালয়ের আইসিটি ভিত্তিক শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান টিচার-ইন-চার্জ। তাঁর আশঙ্কা, এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বড়সড় ব্যাঘাত ঘটবে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.