This news has no attached video clip.

ধর্মনগরে কুষ্ঠরোগ সংক্রান্ত জেলা স্তরের কনভার্জেন্স সভা ও বৈঠক অনুষ্ঠিত

Thursday, February 05, 2026
Total Views: 102

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার জেলা স্তরের কনভার্জেন্স সভা এবং জেলা কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ৫ই ফেব্রুয়ারি ধর্মনগরের জেলা শাসক ও কালেক্টর উত্তর জেলা-এর কনফারেন্স হলে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়।সভায় সভাপতিত্ব করেন উওর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান। উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর দীপক হালদার সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।বৈঠকে কুষ্ঠরোগ নির্মূল কর্মসূচির অগ্রগতি, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারকরণ, রোগী সনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলা কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে পরিষেবার গুণগত মান বজায় রাখা ও আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়া হয়।সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে কুষ্ঠরোগসহ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়িত করা যায়।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.