This news has no attached video clip.

আচমকাই জনজাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব

Thursday, February 05, 2026
Total Views: 102

আজ আচমকাই জনজাতি কল্যাণ দপ্তরে পরিদর্শনে যান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। পূর্বঘোষণা ছাড়াই তিনি দপ্তরে উপস্থিত হয়ে একে একে বিভিন্ন শাখা ও কক্ষে ঘুরে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। দপ্তরের কাজকর্ম, পরিষেবা ও আধিকারিকদের উপস্থিতি নিয়ে তিনি খোঁজখবর নেন। পরিদর্শন চলাকালীন দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি কিছু বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশও দেন মন্ত্রী। পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে তিনি একটি তাৎক্ষণিক বৈঠকে বসেন। বৈঠকে দপ্তরের কাজ আরও গতিশীল করা, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবং পরিষেবার মান উন্নত করতেই এই আচমকা পরিদর্শন। ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন চলবে বলে তিনি জানান। এই আচমকা পরিদর্শন প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.