This news has no attached video clip.

দেশের অর্থনীতির অগ্রগতিকে শক্তিশালী করতে পরিসংখ্যানের গুরুত্ব

Thursday, February 05, 2026
Total Views: 102

দেশের অর্থনীতির অগ্রগতিকে শক্তিশালী করতে পরিসংখ্যানের গুরুত্ব উল্লেখযোগ্য। আজ প্রজ্ঞা ভবনে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর আয়োজিত দুদিন ব্যাপী জাতীয় শিল্প উৎপাদক সূচক বিষয়ক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন পরিসংখ্যান মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বলেন সঠিক ও আধুনিক তথ্যভিত্তিক পরিসংখ্যান বাজেট ও দেশের অর্থনীতির উন্নয়ন কে সমৃদ্ধ করে। তিনি প্রবৃদ্ধসূচক নিরূপণে পরিসংখনের উপর গুরুত্ব দেন। এই কর্মশালায় একে অপরের মতবিনিময়ের ফলে নিজ নিজ রাজ্যের অগ্রগতি বাড়ানো সম্ভব। ত্রিপুরা ছোট রাজ্য হলেও উন্নয়নমূলক কাজে নিরিখ ে বিভিন্ন দপ্তর পুরস্কৃত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখে ভারত সরকারের তথ্য পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক এম কে সন্তোষী (Mospi), পরিচালক দীপক ধানাওয়াত, রাজ্য সরকারের অর্থনৈতিক ও পরিসংখ্যান বিভাগের যুগ্ম পরিচালক পিএস ডার্লিং সহ অন্যান্য আধিকারিক। এই কর্মশালায় হরিয়ানা উত্তরাখন্ড, মেঘালয়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ জম্মু কাশ্মীর, মিজোরাম, আসাম, ছত্রিশগড় দিল্লি ,নাগাল্যান্ড রাজ্যস্থান মনিপুর অরুণাচল প্রদেশ, গুজরাট, ঝাড়খন্ড এবং উত্তর প্রদেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দু'দিনব্যাপী কর্মশালায় শিল্প উৎপাদক সূচকের ভিত্তি বছর সংশোধন সংক্রান্ত পদ্ধতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা ও কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। যা মসিপ এর চলমান জাতীয় পরিসংখ্যান কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.