This news has no attached video clip.

উদয়পুরে ১০ হাজার গ্যালন ক্ষমতা সম্পন্ন নব নির্মিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

Friday, February 06, 2026
Total Views: 116

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,উদয়পুর, ৫ ফেব্রুয়ারি: অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে ১০ হাজার গ্যালন ক্ষমতা সম্পন্ন নব নির্মিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করে বলেন, ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত ৮৬ শতাংশ পরিবারকে পরিশ্রুত পানীয় জলের আওতায় আনা সম্ভব হয়েছে l বাকি ১৪% পাহাড়ি এলাকায় ভৌগলিক পরিবেশের জন্য ১০০ শতাংশ করা যায়নি l তবে এর কাজ দ্রুত এগিয়ে চলছে l অর্থ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভীষণ ছিল দেশের ১০০% বাড়িতে পরিশ্রোত পানীয় জল পৌঁছে দেওয়া l একই সঙ্গে বিদ্যুতের সংযোগ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে প্রতিটি বাড়িতে স্বাস্থ্যকর শৌচালয় নির্মাণ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিটি বাড়িতে পাকা ধর্ম নির্মাণ করা l প্রধানমন্ত্রীর এই লক্ষ্যকে সামনে নিয়ে ত্রিপুরা রাজ্য এর বাস্তবায়ন চলছে l উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের দক্ষিণ পাশে গড়ে উঠা ডিপ টিউবওয়েল নির্মাণে ব্যায় হয়েছে 93 লক্ষ 71 হাজার 945 টাকা l এই প্রকল্পটি চালু হয় উদয়পুর পুর পরিষদের পাঁচ নং , ১১ নং এবং ১২ নং ওয়ার্ডের ৪০৮ পরিবার উপকৃত হবে l নবনির্মিত ডিপ টিউব ওয়েল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, ডি ডব্লিউ এস দপ্তরের আধিকারিক সুরঞ্জন দাস, উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সুতপা সুর সহ উদুপুর পুর পরিষদের কাউন্সিলরগণ l













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.