কোয়াইফাং এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং এলাকার রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিক দের সঙ্গে নিয়ে একাধিক স্থানে সরেজমিনে পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া। পরিদর্শন কালে তিনি কোয়াইফাং থেকে বাগমারা যাওয়ার পথে চলমান সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি শ্রীকান্ত বাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি এবং কৃষ্ণরাম পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণ প্রকল্পও সরেজমিনে খতিয়ে দেখা হয়। মন্ত্রী মহোদয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কাজের গুণগত মান ও সময়মতো কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ দেন, এদিন পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।