This news has no attached video clip.

যান দুর্ঘটনায় তিন মাসের শিশুর মৃত্যু বাগমাতে

Monday, February 09, 2026
Total Views: 102

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, উদয়পুর , ৯ ফেব্রুয়ারিঃ যান দুর্ঘটনা কোনও এবার তিন মাসের শিশুর মৃত্যু l হৃদয় বিদায়ক এই ঘটনাটি ঘটে সোমবার উদয়পুর মহকুমার বাগমা কড়ইমুড়া এলাকায় l তিন মাস ২০ দিনের শিশুর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বাগমা পুলিশ ফাঁড়ির সূত্রের খবর, কিল্লা থানা এলাকার জলেমা গ্রামের বাসিন্দা সঞ্জয় জমাতিয়া তার ছোট ভাই আমান জমাতিয়া, ভাতিজা রিয়ান জমাতিয়া ও মেয়ে সানবি জমাতিয়াকে সঙ্গে নিয়ে বিশ্রামগঞ্জ ডন বস্কো স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাগমা থানাধীন কড়ইমুড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছন দিক থেকে সজোরে সঞ্জয় জমাতিয়ার গাড়িটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় সঞ্জয় জমাতিয়ার ছোট ভাই আমান জমাতিয়া, কন্যা সানবি জমাতিয়া ও তিন মাস ২০ দিনের ভাতিজা রিয়ান জমাতিয়া গুরুতরভাবে আহত হয় l সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন মাস ২০ দিনের শিশু রিয়ান জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত দুই জনের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে l একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে l













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.