সংবাদ সংস্থা : ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই বিশ্বের বড় অংশের অপরিশোধিত তেল পরিবহন হয়। বিশ্লেষকদের মতে, প্রণালী বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলিতে। সরকারি সূত্রে জানা গেছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বিকল্প সরবরাহ ব্যবস্থা ও মজুত ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় এই রুট বন্ধ থাকলে জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে। এদিকে কূটনৈতিক স্তরে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে, যাতে তেল পরিবহন স্বাভাবিক রাখা যায় এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা না