This news has no attached video clip.

এ ডি সি নির্বাচন প্রক্রিয়ার শুরুতে মনোনয়ন পত্র জমা শুরু

Saturday, March 21, 2026
Total Views: 106

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, উদয়পুরঃ আসন্ন এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে গোমতী জেলার পাঁচ টি আসনে স্ব স্ব রিটার্নিং অফিসে শুক্রবার মোট ছয় টি মনোনয়ন পত্র জমা পড়েছে l গোমতী জেলা শাসক তথা জেলা রিটার্নিং অফিসার রিঙ্কু লাথের জানিয়েছেন, ৬ টি মনোনয়ন পত্রের মধ্যে সিপিআই এম দলের পক্ষে চারটি, আর এস পি এবং নির্দল প্রার্থী একটি করে মনোনয়ন পত্র জমা দিয়েছে l শুক্রবার দুপুরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উদয়পুর শহরে মিছিল করে উদয়পুর মহকুমা শাসক অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছে সিপিআই এম দলের ২০ কিল্লা বাগমা কেন্দ্রের প্রার্থী অমৃত সাধন জমাটিয়া, ২২ কাঁঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের প্রার্থী পরীক্ষিত মুরাসিং এবং নির্দল প্রার্থী মিলন পদ মুরাসিং l এদিকে, অমরপুর মহকুমা শাসকের অফিসে ২১ মহারানী চেলাগাং আসনে আর এস পি প্রার্থী হারাধন জমাটিয়া, ২৩ অম্পি নগর আসনে সিপিআই এম প্রার্থী পৃথিরাজ কলই এবং করবুক মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছে ২৫ - নতুন বাজার আসনে সি পি আই এম দলের প্রার্থী মনিন্দ্র রিয়াং l













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.