This news has no attached video clip.

ধর্মনগর উপনির্বাচনে অমিতাভ দত্তের সমর্থনে জোর প্রচার অব্যাহত

Saturday, March 21, 2026
Total Views: 103

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: আসন্ন ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়িয়েছে সিপিআই(এম)। শনিবার প্রচারের অঙ্গ হিসেবে উত্তর নয়াপাড়া এলাকায় সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান চালানো হয়। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে নানা সমস্যার কথা উঠে আসে। স্থানীয় বাসিন্দারা সরাসরি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ উগরে বলেন, বর্তমান বিজেপি জোট সরকারের আমলে সাধারণ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না। তাই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এই সরকার ক্ষমতায় আসার পর ধর্মনগরের মানুষ বাস্তবে কী পেয়েছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের উন্নয়নে সরকার কার্যত ব্যর্থ।এছাড়াও এলাকাবাসী পানীয় জলের তীব্র সংকট, রাস্তার পাশের ড্রেনের কর্দমাক্ত অবস্থা, শিক্ষা ব্যবস্থার অবনতি এবং স্বাস্থ্য পরিষেবার বেহাল পরিস্থিতির কথা তুলে ধরেন। বিদ্যুৎ বিভ্রাট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।এদিনের প্রচার অভিযানে সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।কর্মী- সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতিতে প্রচার কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।উপনির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে ধর্মনগরে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করতে জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে, ফলে আগামী দিনে নির্বাচনী লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.