This news has no attached video clip.

পদ্মপুরে ড্রাগস আস্তানায় হানা,আটক এক যুবক, তদন্তে পুলিশ

Saturday, March 21, 2026
Total Views: 103

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগরঃ ড্রাগসের ক্রমবর্ধমান দৌরাত্ম্যের বিরুদ্ধে সরব হয়ে অবশেষে নিজেরাই উদ্যোগ নিলেন এলাকাবাসী। ধর্মনগর মহকুমার পদ্মপুর চৌমুহনী এলাকায় ড্রাগ সেবন ও বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় মানুষ ও পদ্মপুর ক্লাবের সদস্যরা।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পদ্মপুর চৌমুহনী সংলগ্ন বিজন শর্মার বাড়িতে কয়েকজন যুবক নিয়মিতভাবে ড্রাগ সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠছিল। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ বাড়ছিল, তবে সরাসরি প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে পদ্মপুর ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসী যৌথভাবে অভিযানের পরিকল্পনা করেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই সংশ্লিষ্ট বাড়িতে হানা দেন স্থানীয়রা। সেখানে গিয়ে তারা দেখতে পান তিনজন যুবক নেশার আসরে মত্ত। অভিযানের সময় চারজনের মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়, যদিও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।এরপরই ঘটনাটি জানানো হয় ধর্মনগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক যুবককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ড্রাগস সেবনের সঙ্গে যুক্ত কিছু খালি কৌটো ও নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ড্রাগসের কারবার চলছিল, যার ফলে যুব সমাজ বিপথে যাচ্ছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ড্রাগস বিরোধী সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পদ্মপুর এলাকার মানুষ।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.