This news has no attached video clip.

অস্তিত্বের প্রশ্নে ভোটের লড়াই: ধর্মনগরে ‘আমরা বাঙালি’ প্রার্থীর মনোনয়ন জমা

Saturday, March 21, 2026
Total Views: 103

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগর: আসন্ন ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল ‘আমরা বাঙালি’ দল। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই শুক্রবার দুপুরে দলের প্রার্থী বিভাস রঞ্জন দাস আনুষ্ঠানিক ভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ধর্মনগরের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছন এবং নির্ধারিত প্রক্রিয়া মেনে মনোনয়ন দাখিল করেন। এদিনের এই কর্মসূচিতে দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে প্রার্থী বিভাস রঞ্জন দাস তাঁর লড়াইয়ের মূল সুর স্পষ্ট করে দেন। তিনি জানান, এই নির্বাচন তাঁদের কাছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বৃহত্তর সামাজিক ও জাতিগত প্রশ্নের প্রতিফলন। তাঁর বক্তব্যে উঠে আসে বাঙালি সমাজের অধিকার ও অস্তিত্ব রক্ষার প্রসঙ্গ।তিনি বলেন, তাঁদের এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়; বরং এটি বাঙালিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক প্রচেষ্টা। নির্বাচনী ময়দানে নেমে সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। এদিকে, ধর্মনগর উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ‘আমরা বাঙালি’ দলের এই অবস্থান কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এখন নজর ভোটারদের রায়ে—অস্তিত্বের প্রশ্ন কতটা সাড়া পায় ব্যালট বাক্সে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.