This news has no attached video clip.

বিশ্ববন্দু সেনের বাড়িতে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী, উন্নয়নের অঙ্গীকার

Saturday, March 21, 2026
Total Views: 103

ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, ধর্মনগর: আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিয়েছেন বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী। প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি ধর্মনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং বিভিন্ন অংশের গণদেবতার সঙ্গে সাক্ষাৎ করছেন।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিজেপির মন্ডল ও জেলা নেতৃত্বদের নিয়ে তিনি ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্দু সেন-এর বাড়িতে যান। সেখানে তিনি প্রয়াত নেতার স্ত্রী ও পুত্রসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। জহর চক্রবর্তী প্রয়াত বিশ্ববন্দু সেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, বিশ্ববন্দু সেনের পরিবারও তার পাশে রয়েছে এবং তাদের আশীর্বাদ নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নামছেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী বলেন, প্রয়াত বিশ্ববন্দু সেনের মূল লক্ষ্য ছিল ধর্মনগরের সার্বিক উন্নয়ন। সেই উন্নয়নের ধারাকেই অব্যাহত রেখে তার অসম্পূর্ণ কাজগুলিকে পূর্ণতা দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলার সভাপতি কাজল দাস, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ দলের একাধিক নেতা-কর্মী।উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ধর্মনগরের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জনসংযোগে নেমে পড়ায় আগামী দিনে এই কেন্দ্রের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.