This news has no attached video clip.

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মোবাইল স্টল, যুবরাজনগরে পঞ্চায়েত সমিতির উদ্যোগে কর্মসংস্থানের নতুন দিশা

Wednesday, May 13, 2026
Total Views: 105

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ উত্তর ত্রিপুরার যুবরাজনগরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে বুধবার ৫০টি মোবাইল স্টল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।যুবরাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে মোবাইল স্টল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্না সিনহা, যুবরাজনগর ব্লকের বিডিও,উওর ত্রিপুরা জেলাপরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজনগর মন্ডলের মন্ডল সভাপতি কিরণশংকর দেবনাথ সহ টিআরএলএম এর আধিকারিক এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলারা ক্ষুদ্র ব্যবসার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রকল্প আরও বিস্তৃত করার দাবি জানান। পাশাপাশি যুবরাজনগর কেন্দ্রের অন্তর্গত মোট ২০টি গ্রাম পঞ্চায়েতে যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়েছে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.