নিজস্ব প্রতিনিধি, ধর্মনগরঃ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি–কামেশ্বর মৌজা এলাকায় প্রস্তাবিত স্যাটেলাইট টাউন স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতে বুধবার পরিদর্শনে যান উওর জেলার জেলাশাসক ও কালেক্টর চান্দনী চন্দ্রান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, টিইউডিএ-র ডিরেক্টর, ধর্মনগরের এসডিএম দেবযানী চৌধুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।এদিন প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার জমি, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ নগর উন্নয়নের সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনা করা হয়। জানা গিয়েছে, এলাকায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলে একটি পরিকল্পিত স্যাটেলাইট টাউন নির্মাণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে প্রশাসন।পরিদর্শনকালে আধিকারিকরা স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মনগর মহকুমার সামগ্রিক নগর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।