This news has no attached video clip.

গোমতী জেলা হাসপাতালে এক সংক্ষিপ্ত অনারম্ভর অনুষ্ঠান

Wednesday, May 13, 2026
Total Views: 106

আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক তথা আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা তথা অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর (Florence Nightingale) জন্মদিন উপলক্ষে এবং স্বাস্থ্যসেবায় নার্সদের অসামান্য অবদানকে সম্মান জানাতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (ICN) ১৯৬৫ সাল থেকে এই দিনটি উদযাপন করছে। তারই অঙ্গ হিসেবে আজ গোমতী জেলা হাসপাতালে এক সংক্ষিপ্ত অনারম্ভর অনুষ্ঠান উৎযাপিত হয়। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা। সেবা, মানবতা ও আত্মত্যাগের এক অনন্য প্রতিচ্ছবি আমাদের নার্স সমাজ।মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির নগরী উদয়পুরের বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, বিশিষ্ট শল্য চিকিৎসক তথা গোমতী জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল সুপার ড: বিশ্বজিৎ পাল, ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত ঠেকা মজদুর সংঘের গোমতী জেলার প্রসারী গৌতম দাস,টি,আর,কে,এস-এর উদয়পুর মহকুমা সম্পাদক গৌতম চক্রবর্তী, গোমতী জেলা হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ইনচার্জ মীরা দাস সহ বিভিন্ন বিভাগের নার্সগণএবং উল্লেখযোগ্য মাত্রায় স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মচারীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে নার্সদের পুষ্পবৃষ্টি সহযোগে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কচিকাঁচা শিশুদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা য় এনে দেয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের আলোচনায় সকল নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেবাই পরম ধর্ম—এই মন্ত্রকে পাথেয় করে যারা অহর্নিশ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখেন, তাঁরাই আমাদের সমাজের প্রকৃত সম্মুখযোদ্ধা। তাঁদের নিঃস্বার্থ সেবা ও মমত্ববোধের প্রতি সম্মান জানিয়ে সকলেই নার্সদের হাতের ছোঁয়ায় প্রতিটি প্রাণ সুস্থ হয়ে উঠার প্রার্থনা করেন।নার্সদের সেবা ও সমর্পণ মানবতার প্রকৃত উদাহরণ। উনারা দিন-রাত মানব সেবায় নিয়োজিত থাকেন বলেও অভিমত ব্যক্ত করেন। পরিশেষে সকলের মাঝে উদ্যোক্তাদের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













































© Copyright, 2022. Tripura Prottoy, India. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.